কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগক্যানসারে আক্রান্ত সাথীর চিকিৎসার সাহায্যের জন্য গান আর নাটক বিয়ে বিড়ম্বনার প্রদর্শনীর আয়োজন করেছে নাটুকে ও থিয়েটার ক্যান ফান্ড। শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে, বিকেল সাড়ে পাঁচটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৫তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। জাতীয় চিত্রশালা গ্যালারিতে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রাঙ্গণে মোর দলের নাটক শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। পদাতিক নাট্য সংসদের নাটক কালের যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিচল্লিশ ও পঞ্চাশের দশকের ১২ জন বরেণ্য শিল্পীর চিত্রকর্ম নিয়ে ‘সৃজনে শেকড়ে ১১’। প্রদর্শনীর আজ শেষ দিন।ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিচিত্র প্রদর্শনী ‘সেন্সেস সেভেন’। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। স্টার সিনেপ্লেক্স স্কাইফল, বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। জন কার্টার, সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।