আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক, গান, চলচ্চিত্রবাংলাদেশ শিল্পকলা একাডেমীসেলিম আল দীন উৎসব। আয়োজন করেছে সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আজ তির্যক নাট্যদলের নাটক রক্তকরবী। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।সুবচন নাট্য সংসদের নাটক মহাজনের নাও। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।দ্যাশ বাঙলা থিয়েটারের নাটক কঙ্কাল ও সাড়ে তিন হাত। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগনাজিম মাহমুদ সম্মাননা ও নাজিম মাহমুদ স্মৃতি প্রণোদনা প্রদান অনুষ্ঠান। আয়োজন করেছে স্বনন। শেষে থাকবে আবৃত্তি প্রযোজনা পত্রলেখা। শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়। বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটরশুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায়। বলাকা সিনেওয়ার্ল্ডমোস্ট ওয়েলকাম ও তুমি আসবে বলে। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতাখোদার পরে মা। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স অ্যাভেঞ্জারস, বেলা ১১টা, পৌনে দুইটা, সাড়ে চারটা ও সোয়া সাতটায়। মোস্ট ওয়েলকাম, সকাল ১০টা ৫০ ও বেলা দেড়টায়। স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান, বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।