আজ সারা দিন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
সেলিম আল দীন উৎসব। আয়োজন করেছে সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। ঢাকা থিয়েটারের নাটক ধাবমান। লিখেছেন সেলিম আল দীন, নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।
সেলিম আল দীন জন্মোৎসব। আয়োজন করেছে স্বপ্নদল। সেমিনার ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন নাট্যকারের দৃষ্টিতে’। সেমিনার কক্ষে, বেলা সাড়ে তিনটায়। স্বপ্নদলের নাটক হরগজ। লিখেছেন সেলিম আল দীন, নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
জাপানের শিল্পী হোশিনা টয়োমির চিত্রকলা প্রদর্শনী ‘চিত্রকলায় গল্প: এখানেই সেখানে-সেখানেই এখানে’। চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগ
তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজন করেছে তারেক-মিশুক স্মৃতি পর্ষদ। বেলা তিনটায় নরসুন্দর, ফেরা, আবিরের ঘর ও মৃত্যুফাঁদ। স্মরণসভা বিকেল পাঁচটায়। এরপর হবে রানওয়ে ছবির প্রদর্শনী।
স্টার সিনেপ্লেক্স
নিঃস্বার্থ ভালোবাসা: সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।
দ্য উলভেরাইন থ্রিডি: বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।
ম্যান অব স্টিল থ্রিডি: বেলা ১১টা ও পৌনে দুইটায়।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স, বেলা ১১টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
ওয়ার্ল্ড ওয়ার জেড থ্রিডি: বেলা পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়।