আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক, গান, প্রদর্শনী, চলচ্চিত্রবাংলাদেশ শিল্পকলা একাডেমী ষড়ৈশ্বর্য লাকী ইনাম নাট্যোত্সব। আয়োজন করেছে নাগরিক নাট্যাঙ্গন। আজকের নাটক প্রাগৈতিহাসিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন মাহমুদুল ইসলাম, নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। বাংলাদেশ থিয়েটারের নাটক সীমোরগ। লিখেছেন আসাদুল্লাহ ফারাজী, নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবির। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। জিয়নকাঠির নাটক স্ত্রীর পত্র। একক অভিনয় করেছেন ফেরদৌসী আবেদীন। নির্দেশনা দিয়েছেন বিপ্লব বালা। স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টা ও সাড়ে সাতটায়। ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডিমাসিক শ্রোতার আসর। আজকের শিল্পী ইয়াসমীন মুশতারী এবং মির্জা বুশরা ফাতিমা। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে, সন্ধ্যা সাতটায়।চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়শিল্পকর্ম প্রদর্শনী ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। চলছে জয়নুল গ্যালারিতে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউরঞ্জিত দাসের চিত্র প্রদর্শনী। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়।দৃক গ্যালারি, ধানমন্ডি ২৩ বছর পূর্তি উপলক্ষে দৃকের আলোকচিত্র প্রদর্শনী ‘ইনসাইডার, আউট সাইডার’। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। জেসিব আরা সিদ্দিকীর চিত্র প্রদর্শনী ‘সেন্স অ্যান্ড সিম্পলিসিটি’। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। জাতীয় জাদুঘর, শাহবাগইন্দো-বাংলা চলচ্চিত্র উত্সব। বেলা ১১টায় লাঠিয়াল। সাড়ে তিনটায় হীরক রাজার দেশে। সন্ধ্যা ছয়টায় সোনার কেল্লা।স্টার সিনেপ্লেক্স ঘেটুপুত্র কমলা, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  অ্যাভেঞ্জারস, বেলা ১১টা ২০ ও দুইটায়।  স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান, বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।বলাকা সিনেওয়ার্ল্ডঘেটুপুত্র কমলা। সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।