আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক, প্রদর্শনী, চলচ্চিত্রবাংলাদেশ শিল্পকলা একাডেমী থিয়েটারের নাটক বারামখানা। লিখেছেন পান্থ শাহরিয়ার, নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। নাট্যকেন্দ্রের নাটক আরজ চরিতামৃত। লিখেছেন মাসুম রেজা, নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।আলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডি নয়জন ডিজাইনারের কাজ নিয়ে দলগত প্রদর্শনী ‘ওয়ালিস ডিজাইনারস মুড বোর্ড প্রেজেন্টেশন’। প্রদর্শনীর আজ শেষ দিন।  আফসানা আসিফের প্রদর্শনী ‘ইগজোটিক জুট’। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত নয়টা।চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়শিল্পকর্ম প্রদর্শনী ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। চলছে জয়নুল গ্যালারিতে। প্রদর্শনীর আজ শেষ দিন। বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউরঞ্জিত দাসের চিত্র প্রদর্শনী ‘রেম’। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি, ধানমন্ডি২৩ বছর পূর্তি উপলক্ষে দৃকের আলোকচিত্র প্রদর্শনী ‘ইনসাইডার, আউটসাইডার’। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। স্টার সিনেপ্লেক্স ঘেটুপুত্র কমলা, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান, বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  অ্যাভেঞ্জারস, বেলা ১১টা ২০ ও দুইটায়। বলাকা সিনেওয়ার্ল্ডঘেটুপুত্র কমলা। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।