আজ সারা দিন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
নারী জাগরণের নাট্য আয়োজন ২০১৩। আয়োজন করেছে নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ। আজ ঢাকা থিয়েটারের নাটক বিনোদিনী, জাতীয় নাট্যশালায়। পালাকারের নাটক নারীগণ, পরীক্ষণ থিয়েটার হলে। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডি
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী উপলক্ষে ছায়ানটের অনুষ্ঠান। বাদলের গান, পাঠ আর আবৃত্তি। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, গুলশান
মোহনবীণা বাজাবেন দোলন কানুনগো। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর
আলোচনা ‘বর্তমান সমাজ ও উচ্চাঙ্গসংগীত’ এবং রাগসংগীতের পরিবেশনা। আয়োজন করেছে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ। বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টা।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
জাপানের শিল্পী হোশিনা টয়োমির চিত্রকলা প্রদর্শনী ‘চিত্রকলায় গল্প: এখানেই সেখানে-সেখানেই এখানে’। চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ
মুস্তাফা জামান ও রফিকুল শুভর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।
স্টার সিনেপ্লেক্স
নিঃস্বার্থ ভালোবাসা: বেলা ১১টা, দুপুর দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।
দ্য উলভেরাইন থ্রিডি: বেলা ১১টা, দুইটা, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে।
ডেস্পিকেবল মি ২ থ্রিডি: সকাল ১০টা ৫০, দুপুর ১২টা ৫৫, বেলা তিনটা ও বিকেল পাঁচটা ৫ মিনিটে।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স, বেলা সোয়া ১১টা, দুপুর দুইটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
ওয়ার্ল্ড ওয়ার জেড থ্রিডি: দুপুর দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।