ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশানসুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে অনুষ্ঠান। আবৃত্তি ও আলোচনা। সন্ধ্যা সাড়ে ছয়টায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীথিয়েটার আর্ট ইউনিটের নাট্যোৎসব। সমাপনী অনুষ্ঠান ও সেন্টার ফর এশিয়ান থিয়েটারের নাটক দি কমিউনিকেটর। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। সময়ের নাটক শেষ সংলাপ। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।অগ্নিচক্রনৃত্য, বিকেলে উন্মুক্ত প্রাঙ্গণে। টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়সপ্তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক মিলিটারি ও ওয়ান ফর দ্য রোড। নির্দেশনা দিয়েছেন সুমাইয়া বিনতে রায়হান ও সঞ্জীব কুমার দে। সন্ধ্যা সাড়ে ছয়টায়।গ্যালারি কায়া, উত্তরাকলকাতার হরেন দাস, অমিতাভ ব্যানার্জি, সুহাস দাস, অতিন বসাক ও জয়ন্ত নস্করের গ্রাফিক প্রিন্টের প্রদর্শনী ‘চাপাই ছবি ১’। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। দৃক গ্যালারি, ধানমন্ডিসুভাষ দত্তের জীবন ও কর্মের ওপর সালমা আহমেদের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ‘সুতরাং’। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।স্টার সিনেপ্লেক্স দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। সেফ হাউস, বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। জন কার্টার, সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।