ছায়ানট সংস্কৃতি-ভবনরেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারার ‘উন্নয়নের জন্য সংগীত’ প্রকল্পের বর্ষপূর্তি। সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালা রেপার্টরির নাটক টার্গেট প্লাটুন। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। গঙ্গা-যমুনা নাট্যোৎসব। আজ মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক নিশিমন বিসর্জন। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।জাতীয় জাদুঘর, শাহবাগঅজিত রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, সংগীতানুষ্ঠান, অজিত রায়ের গাওয়া গানের দুটি অ্যালবামের মোড়ক উন্মোচন। আয়োজন করেছে অভ্যুদয় সংগীত অঙ্গন। বিকেল পাঁচটায়। নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্রছাত্রীদের নাটক ডেথ অব এ সেলসম্যান। আর্থার মিলারের লেখা থেকে অনুবাদ করেছেন ফতেহ লোহানী। নির্দেশনা দিয়েছেন জিয়াউল হক। সন্ধ্যা সাতটায়।ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিশারদ দাশের চিত্র প্রদর্শনী ‘অস্পষ্ট সীমানা’। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডিআফসানা আসিফের প্রদর্শনী ‘ইগজোটিক জুট’। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত নয়টা।বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউরঞ্জিত দাসের চিত্র প্রদর্শনী ‘রেম’। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স ঘেটুপুত্র কমলা, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। মোস্ট ওয়েলকাম, বেলা সোয়া ১১টা ও দুইটা ৫ মিনিটে। অ্যাভেঞ্জারস, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। বলাকা সিনেওয়ার্ল্ডঘেটুপুত্র কমলা এবং তোর কারণে বেঁচে আছি। সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতাঢাকার কিং। সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।