আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী
 নাট্যকেন্দ্রের নাটক দুই যে ছিল এক চাকর। রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।
 শব্দ নাট্যচর্চাকেন্দ্রের নাটক তৃতীয় একজন। লিখেছেন সমীর দাশগুপ্ত, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
ভারতের শিল্পী গণেশ হালুইয়ের চিত্রকলা প্রদর্শনী ‘বাস্তবের ছন্দ’। চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ
মুস্তাফা জামান ও রফিকুল শুভর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত।
আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
শাহনূর মামুনের জলরং চিত্রের প্রদর্শনী। চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
গ্যালারি টোয়েন্টিওয়ান
তাজউদ্দীন আহমদের ওপর তোলা ২২০টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনী। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
নিঃস্বার্থ ভালোবাসা ও জটিল প্রেম। দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।
স্টার সিনেপ্লেক্স
 নিঃস্বার্থ ভালোবাসা: বেলা ১১টা, দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।  দ্য উলভেরাইন থ্রিডি: বেলা ১১টা, দুইটা, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে।  ডেস্পিকেবল মি ২ থ্রিডি: সকাল ১০টা ৫০, দুপুর ১২টা ৫৫, বেলা তিনটা ও বিকেল পাঁচটা ৫ মিনিটে।  ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স, বেলা সোয়া ১১টা, দুইটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
 ওয়ার্ল্ড ওয়ার জেড থ্রিডি: বেলা দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।