আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীবেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশানসফিউদ্দীন আহমেদ প্রিন্ট মেকিং স্টুডিওর যৌথ ছাপচিত্র প্রদর্শনী ‘১/২৫’। চলবে ৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।অ্যাথেনা গ্যালারি, উত্তর বাড্ডা৬৭ জন বিশিষ্ট শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে ৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিরুহুল করিমের ছাপচিত্র প্রদর্শনী ‘অভিব্যক্তির সঙ্গে বসবাস’। চলবে ১০ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।বাংলাদেশ শিল্পকলা একাডেমীশিশু ও যুবদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকলা প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, চলবে ৮ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।নাটক, গান, চলচ্চিত্রবাংলাদেশ শিল্পকলা একাডেমী মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক ঘুম নেই, সন্ধ্যা সাতটায়। ঝালকাঠি সরকারি কলেজের নাটক নিজ ভূমে পরবাসী, রাত সাড়ে আটটায়। পরীক্ষণ থিয়েটার হলে। নাট্যতীর্থের নাটক ফাগুন শেষে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। ঠাকুরগাঁও সরকারি কলেজের নাটক আঁলে হুঁ দিশমলে স্বাধীনকাদা, সন্ধ্যা সাড়ে সাতটায়। নেত্রকোনা সরকারি কলেজের মুক্তির পালাগান, রাত সাড়ে আটটায়। স্টুডিও হলে। কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নাটক সূর্যোদয়, সন্ধ্যা সাড়ে ছয়টায়। যশোর কলেজের নাটক সালাউদ্দিনের পালা, সন্ধ্যা সাড়ে সাতটায়। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।যাত্রবাড়ী, ১৪ নম্বর আউটফলচলচ্চিত্র প্রদর্শনী, মেঘের অনেক রং। সন্ধ্যা সাতটায়।গোপীবাগ বাজারচলচ্চিত্র প্রদর্শনী, স্টপ জেনোসাইড। সন্ধ্যা সাতটায়।স্টার সিনেপ্লেক্স দ্য স্পিড, বেলা সোয়া একটা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।  ইমমর্টালস, বেলা ১১টা ২০, পৌনে দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। সুপার এইট, সকাল ১০টা ৫০, বেলা তিনটা ১০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস, ১১টা, একটা ৫ ও পাঁচটা ২৫ মিনিটে।