আজ সারা দিন
প্রদর্শনীবেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশানসফিউদ্দীন আহমেদ প্রিন্ট মেকিং স্টুডিওর যৌথ ছাপচিত্র প্রদর্শনী ‘১/২৫’। আজ শেষ দিন। চলবে দুপুর ১২টা থেকে রাত আটটা।অ্যাথেনা গ্যালারি, উত্তর বাড্ডা৬৭ জন বিশিষ্ট শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে ৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিরুহুল করিমের ছাপচিত্র প্রদর্শনী ‘অভিব্যক্তির সঙ্গে বসবাস’। চলবে ১০ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।বাংলাদেশ শিল্পকলা একাডেমীশিশু ও যুবদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকলা প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, চলবে ৮ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।নাটক, চলচ্চিত্রবাংলাদেশ শিল্পকলা একাডেমী থিয়েটারের (আরামবাগ) নাটক বলদ, সন্ধ্যা সাড়ে সাতটায়। জাতীয় নাট্যশালায়। রংপুর জেলা শিল্পকলা একাডেমীর নাটক ভ্রু তাং তাং, সন্ধ্যা সাতটায়। পরীক্ষণ থিয়েটার হলে। আশুগঞ্জ সার কারখানা কলেজের নাটক চার দশক, সন্ধ্যা সাড়ে ছয়টায়। নড়াইল সরকারি মহাবিদ্যালয়ের নাটক গোরখোদক, সন্ধ্যা সাড়ে সাতটায়। সাতক্ষীরা মহিলা কলেজের নাটক এখনও যুদ্ধ, রাত সাড়ে আটটায়। স্টুডিও হলে। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সিংহজানির দুঃখগাথা কিংবা পুনর্জাগরণের পালা, সন্ধ্যা সাড়ে ছয়টায়। গাইবান্ধা সরকারি কলেজের নাটক বিজয়গাথা, সন্ধ্যা সাড়ে সাতটায়। পাবনার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের নাটক মুক্তি, রাত সাড়ে আটটায়। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশানখালিদ মাহমুদ মিঠুর তিনটি তথ্যচিত্রের প্রদর্শনী—এন্ডলেস জার্নি, ফেইথ এবং রিদম অব বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ছয়টায়।রবিদাসপাড়া, ওয়ারীচলচ্চিত্র প্রদর্শনী, ছানা ও মুক্তিযুদ্ধ। সন্ধ্যা সাতটায়।