আজ সারা দিন
প্রদর্শনী, নাটক, গান, চলচ্চিত্রজাতীয় জাদুঘর, শাহবাগ রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আয়োজন করেছে সুরতীর্থ। সন্ধ্যা সাড়ে ছয়টায়। আবহমান বাংলার মুদ্রা ও কাগুজে নোটের প্রদর্শনী। আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ ব্যাংক ও এইচএসবিসি। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে, চলবে ২০ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশানফরাসি শিল্পী ল্যাম্বার্ট সুমবোশোর শিল্পকলা প্রদর্শনী ‘হেভি মেটাল’। চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ, মিরপুর রোডপ্রয়াত ফখরুল ইসলামের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী ‘ছায়া ও আলো’। চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।শিল্পাঙ্গন, ধানমন্ডিপ্রশান্ত কর্মকারের চিত্র প্রদর্শনী ‘সোনারগাঁও: প্রিন্টস অ্যান্ড পেইন্টিংস’। চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীউচ্চাঙ্গসংগীতের আসর ‘মায়ার মাধুরী’। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি সংগীত রিসার্চ একাডেমি। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডিমল্হার উৎসব। আয়োজন করেছে উচ্চাঙ্গসংগীত শিল্পী পরিষদ। সন্ধ্যা ছয়টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী নাগরিক নাট্যাঙ্গনের নাটক সেইসব দিনগুলি, সকাল ১০টা। ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর নাটক অতঃপর আমরা, সন্ধ্যা সাতটায়। জাতীয় নাট্যশালায়। নৃত্যনন্দনের নৃত্যালেখ্য, সন্ধ্যা সাতটায়। পরীক্ষণ থিয়েটার হলে। স্টার সিনেপ্লেক্স দ্য স্পিড, বিকেল চারটায়। ইমমর্টালস, সকাল ১০টা ৫০, একটা, সোয়া পাঁচটা ও সাড়ে সাতটায়। রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস, বেলা সোয়া ১১টা ও তিনটা ১০ মিনিটে। ব্যাটলশিপ, বেলা ১১টা, দেড়টা, চারটা ১০ ও পৌনে সাতটায়। সুপার এইট, বেলা পৌনে দুইটা ও সাতটায়।