আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডি
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩২তম বার্ষিক অধিবেশন। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, গুলশান
এ ডাইরেক্টরি অব বেঙ্গলি সিনেমা বইয়ের মোড়ক উন্মোচন এবং উদয় শঙ্করের চলচ্চিত্র কল্পনার প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর
উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান। আয়োজন করেছে শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠী। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
ভারতের শিল্পী গণেশ হালুইয়ের চিত্রকলা প্রদর্শনী ‘বাস্তবের ছন্দ’। চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ
মুস্তাফা জামান ও রফিকুল শুভর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত।
আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
শাহনূর মামুনের জলরং চিত্রের প্রদর্শনী। লা গ্যালারিতে, চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
গ্যালারি টোয়েন্টিওয়ান
তাজউদ্দীন আহমদের ওপর তোলা ২২০টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনী। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
স্টার সিনেপ্লেক্স
 নিঃস্বার্থ ভালোবাসা: বেলা ১১টা, দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।  দ্য উলভেরাইন থ্রিডি: বেলা ১১টা, দুইটা, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে।
 ডেস্পিকেবল মি ২ থ্রিডি: সকাল ১০টা ৫০, দুপুর ১২টা ৫৫, বেলা তিনটা ও বিকেল পাঁচটা ৫ মিনিটে।
 ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স, বেলা সোয়া ১১টা, দুইটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  ওয়ার্ল্ড ওয়ার জেড থ্রিডি: বেলা দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।