আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনী, নাটক, চলচ্চিত্রজাতীয় জাদুঘর, শাহবাগআবহমান বাংলার মুদ্রা ও কাগুজে নোটের প্রদর্শনী। আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ ব্যাংক ও এইচএসবিসি। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে, চলবে ২০ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশানফরাসি শিল্পী ল্যাম্বার্ট সুমবোশোর শিল্পকলা প্রদর্শনী ‘হেভি মেটাল’। চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। শিল্পাঙ্গন, ধানমন্ডিপ্রশান্ত কর্মকারের চিত্র প্রদর্শনী ‘সোনারগাঁও: প্রিন্টস অ্যান্ড পেইন্টিংস’। চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ, মিরপুর রোডপ্রয়াত ফখরুল ইসলামের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী ‘ছায়া ও আলো’। চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।আইএসি, গুলশান৬৯ জন শিল্পীর ১০২টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘সময়ের স্বর’। চলবে ২০ জুলাই পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমীসময়ের নাটক শেষ সংলাপ। মিসরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের সুলতানুজ জান্নাম অবলম্বনে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। সন্ধ্যা সাতটায়, জাতীয় নাট্যশালায়।স্টার সিনেপ্লেক্স দ্য স্পিড, বিকেল চারটায়।  ইমমর্টালস, সকাল ১০টা ৫০, একটা, সোয়া পাঁচটা ও সাড়ে সাতটায়।  রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস, বেলা সোয়া ১১টা ও তিনটা ১০ মিনিটে।  ব্যাটলশিপ, বেলা ১১টা, দেড়টা, চারটা ১০ ও পৌনে সাতটায়।  সুপার এইট, বেলা পৌনে দুইটা ও সাতটায়।মধুমিতাটাইগার নাম্বার ওয়ান (শাকিব খান, সাহারা)। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ডকমন জেন্ডার এবং বাজারের কুলি। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।