আজ সারা দিন
প্রদর্শনী, নাটক, গান, চলচ্চিত্রজাতীয় জাদুঘর, শাহবাগ আবহমান বাংলার মুদ্রা ও কাগুজে নোটের প্রদর্শনী। আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ ব্যাংক ও এইচএসবিসি। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে, চলবে ২০ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। তিমির নন্দীর একক গানের অনুষ্ঠান। আয়োজন করেছে আমরা সূর্যমুখী। কবি সুফিয়া কামাল মিলনায়তনে, বিকেল পাঁচটায়।বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশানফরাসি শিল্পী ল্যাম্বার্ট সুমবোশোর শিল্পকলা প্রদর্শনী ‘হেভি মেটাল’। চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। শিল্পাঙ্গন, ধানমন্ডিপ্রশান্ত কর্মকারের চিত্র প্রদর্শনী ‘সোনারগাঁও: প্রিন্টস অ্যান্ড পেইন্টিংস’। চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আলিয়ঁস ফ্রঁসেজ, মিরপুর রোডপ্রয়াত ফখরুল ইসলামের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী ‘ছায়া ও আলো’। চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।আইএসি, গুলশান৬৯ জন শিল্পীর ১০২টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘সময়ের স্বর’। চলবে ২০ জুলাই পর্যন্ত। কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগরবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান নিয়ে অনুষ্ঠান ‘যেমন করে গাইছে আকাশ’। আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীবাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের নাটক একশ বস্তা চাল-এর ৫০তম প্রদর্শনী। ইউজো ইয়ামামতোর লেখা থেকে অনুবাদ করেছেন আব্দুস সেলিম। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। সন্ধ্যা সাতটায়, জাতীয় নাট্যশালায়।স্টার সিনেপ্লেক্স দ্য স্পিড, বিকেল চারটায়। ইমমর্টালস, সকাল ১০টা ৫০, একটা, সোয়া পাঁচটা ও সাড়ে সাতটায়। রাইজ অব দ্য প্ল্যানেট অব দি এপস, বেলা সোয়া ১১টা ও তিনটা ১০ মিনিটে। ব্যাটলশিপ, বেলা ১১টা, দেড়টা, চারটা ১০ ও পৌনে সাতটায়। সুপার এইট, বেলা পৌনে দুইটা ও সাতটায়।