আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক, প্রদর্শনী, চলচ্চিত্রছায়ানট সংস্কৃতি ভবন, ধানমন্ডিএথিক নাট্যদলের নাটক চণ্ডীদাস। লিখেছেন অপু শহীদ, নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা থিয়েটারের নাটক ধাবমান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। কণ্ঠশীলনের কাব্যনাটক উত্তরবংশ। লিখেছেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে সাতটায়। জহির রায়হানের চলচ্চিত্র প্রদর্শনী। আজ সন্ধ্যা ছয়টায় বেহুলা। রাত আটটায় টাকা আনা পাই। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।অ্যাথেনা গ্যালারি, প্রগতি সরণি২৪ জন বরেণ্য চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘ড্র: টার্নিং থটস ইনটু লাইনস’। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। গ্যালারি কসমস, ধানমন্ডিযৌথ চিত্র প্রদর্শনী ‘ওয়েলকামিং বরষা’। আজ শেষ দিন। চলবে বেলা ১১টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি, ধানমন্ডিহরপ্পার প্রদর্শনী ‘ক্লে অ্যান্ড লাইফ’। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউতিন প্রজন্মের ১২ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে দলগত প্রদর্শনী ‘দ্য এক্সাইটমেন্ট ইন থিংস ভেরিয়াস’। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি৩০ জন সমসাময়িক চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। উদ্বোধন, সন্ধ্যা সোয়া ছয়টায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগমুক্তি ও মানবাধিকার-বিষয়ক আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব। আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। উদ্বোধন, শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে, বিকেল পাঁচটায়।