আজ সারা দিন
প্রদর্শনী, চলচ্চিত্রবাংলাদেশ শিল্পকলা একাডেমীজহির রায়হানের চলচ্চিত্র প্রদর্শনী। আজ সন্ধ্যা ছয়টায় জীবন থেকে নেয়া। রাত আটটায় আনোয়ারা। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।অ্যাথেনা গ্যালারি, প্রগতি সরণি২৪ জন বরেণ্য চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘ড্র: টার্নিং থটস ইনটু লাইনস’। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউতিন প্রজন্মের ১২ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে দলগত প্রদর্শনী ‘দি এক্সাইটমেন্ট ইন থিংস ভেরিয়াস’। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি শফিক রেহমানের আলোকচিত্র প্রদর্শনী ‘দুঃখের দিগন্ত: আইলার পর’। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। সমকালীন ৩০ জন চিত্রশিল্পীর কাজ নিয়ে ‘জার্নি অব দ্য উইন্ড’ প্রদর্শনীর আয়োজন করেছে সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট ও শিল্পপ্রভা। পৃষ্ঠপোষক সিটিসেল। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগমুক্তি ও মানবাধিকার-বিষয়ক আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব। আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আজ শেষ হচ্ছে এই উৎসব।স্টার সিনেপ্লেক্স ঘেটুপুত্র কমলা, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। মোস্ট ওয়েলকাম, বেলা ১১টা ও পৌনে দুইটায়। দ্য ডেভিলস ডাবল, বেলা দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়। অ্যাভেঞ্জারস, বেলা সোয়া ১১টায়।