আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, নাটক, প্রদর্শনী, চলচ্চিত্রবাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মোর দলের নাটক আওরঙ্গজেব। লিখেছেন মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। হুমায়ূন আহমেদের চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সন্ধ্যা ছয়টায় শ্রাবণ মেঘের দিন। রাত আটটায় চন্দ্রকথা।নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়শারদীয় নাট্যোৎসব। বুদ্ধদেব বসুর প্রথম পার্থ। পরিবেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। সন্ধ্যা সাতটায়।আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডিজগজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গজল সন্ধ্যা। শিল্পী মেসবাহ আহমেদ। সন্ধ্যা ছয়টায়।ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডিসানী জুবায়েরের নজরুলসংগীতের অ্যালবাম কেন মেঘের ছায়ার মোড়ক উন্মোচন ও গানের অনুষ্ঠান। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিস্পেনের শিল্পী ফ্রান্সিসকো গয়্যার নির্বাচিত এনগ্রেভিং চিত্র প্রদর্শনী। স্পেনের রয়্যাল একাডেমিয়া দ্য বেইয়াজ আর্টেজ অব সান ফার্নান্দোর সংগ্রহ থেকে আনা হয়েছে ছবিগুলো। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।অ্যাথেনা গ্যালারি, প্রগতি সরণি২৪ জন বরেণ্য চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘ড্র: টার্নিং থটস ইনটু লাইনস’। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউতিন প্রজন্মের ১২ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে দলগত প্রদর্শনী ‘দি এক্সাইটমেন্ট ইন থিংস ভেরিয়াস’। চলবে ১১ অক্টোবর পর্যন্ত।ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিসমকালীন ৩০ জন চিত্রশিল্পীর কাজ নিয়ে ‘জার্নি অব দ্য উইন্ড’ প্রদর্শনীর আয়োজন করেছে সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট ও শিল্পপ্রভা। পৃষ্ঠপোষক সিটিসেল। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স ঘেটুপুত্র কমলা, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। মোস্ট ওয়েলকাম, বেলা ১১টা ও পৌনে দুইটায়। দ্য ডেভিলস ডাবল, বেলা দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়। অ্যাভেঞ্চারস, বেলা সোয়া ১১টায়।