আজ সারা দিন
নাটক, প্রদর্শনী, চলচ্চিত্রবাংলাদেশ শিল্পকলা একাডেমী স্বপ্নদলের নাটক ত্রিংশ শতাব্দী। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়। হুমায়ূন আহমেদের চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সন্ধ্যা ছয়টায় নয় নম্বর বিপদ সংকেত। রাত আটটায় আমার আছে জল।নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়শারদীয় নাট্যোৎসব। বুদ্ধদেব বসুর প্রথম পার্থ। পরিবেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিস্পেনের শিল্পী ফ্রান্সিসকো গয়্যার নির্বাচিত এনগ্রেভিং চিত্র প্রদর্শনী। স্পেনের রয়্যাল একাডেমিয়া দ্য বেইয়াজ আর্টেজ অব সান ফার্নান্দোর সংগ্রহ থেকে আনা হয়েছে ছবিগুলো। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।অ্যাথেনা গ্যালারি, প্রগতি সরণি২৪ জন বরেণ্য চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘ড্র: টার্নিং থটস ইনটু লাইনস’। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউতিন প্রজন্মের ১২ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে দলগত প্রদর্শনী ‘দি এক্সাইটমেন্ট ইন থিংস ভেরিয়াস’। চলবে ১১ অক্টোবর পর্যন্ত।ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিসমকালীন ৩০ জন চিত্রশিল্পীর কাজ নিয়ে প্রদর্শনী ‘জার্নি অব দ্য উইন্ড’। আজ শেষ দিন। চলবে বেলা তিনটা থেকে রাত আটটা।স্টার সিনেপ্লেক্স ঘেটুপুত্র কমলা, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। মোস্ট ওয়েলকাম, বেলা ১১টা ও পৌনে দুইটায়। দ্য ডেভিলস ডাবল, বেলা দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়। অ্যাভেঞ্চারস, বেলা সোয়া ১১টায়।