আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, নাটক, প্রদর্শনী, চলচ্চিত্রছায়ানট সংস্কৃতি-ভবন ছায়ানটের মাসিক শ্রোতার আসর। শিল্পী মনসুরা বেগম, খন্দকার খায়রুজ্জামান ও ঐশী রুবাইনা। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে, সন্ধ্যা সাতটায়।  নবনাটের নাটক ভেলকি। মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন এস কে রতন। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমী দশরূপকের নাটক বিসর্জন। নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। শাস্ত্রীয় সংগীতের আয়োজন ‘জীবনে সংগীতের উচ্ছ্বাস’। আয়োজন করেছে উচ্ছ্বাস ললিতকলা একাডেমী। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, বিকেল সাড়ে পাঁচটায়। নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়শারদীয় নাট্যোৎসব। বুদ্ধদেব বসুর প্রথম পার্থ। পরিবেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। সন্ধ্যা সাতটায়।দৃক গ্যালারি, ধানমন্ডিআলোকচিত্র প্রদর্শনী ‘ভিশনস অব এমপাওয়ারমেন্ট’। আয়োজন করেছে ব্র্যাক। উদ্বোধন, বিকেল সাড়ে চারটায়।বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিস্পেনের শিল্পী ফ্রান্সিসকো গয়্যার নির্বাচিত এনগ্রেভিং চিত্র প্রদর্শনী। স্পেনের রয়্যাল একাডেমিয়া দ্য বেইয়াজ আর্টেজ অব সান ফার্নান্দোর সংগ্রহ থেকে আনা হয়েছে ছবিগুলো। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।অ্যাথেনা গ্যালারি, প্রগতি সরণি২৪ জন বরেণ্য চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘ড্র: টার্নিং থটস ইনটু লাইনস’। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।স্টার সিনেপ্লেক্স ঘেটুপুত্র কমলা, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।  মোস্ট ওয়েলকাম, বেলা ১১টায়।  দ্য ডেভিলস ডাবল, বেলা দুইটা, বিকেল সাড়ে চারটায়।  টাওয়ার হাইস্ট, বেলা সোয়া ১১টা, পৌনে দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।বলাকা সিনেওয়ার্ল্ডভালোবাসার রং ও জনম জনমের প্রেম। সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।মধুমিতাটেকেন অ্যান্ড চি লে। সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।