বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালা রেপার্টরির নাটক টার্গেট প্লাটুন। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। পালাকারের নাটক নারীগণ। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। দিলীপ চক্রবর্তীর স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শূন্যনের নাটক লাল জমিন। লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।জাতীয় জাদুঘর, শাহবাগগান কবিতার ছায়াতলে। আয়োজন করেছে আমরা সূর্যমুখী। আজ গান করবেন চঞ্চল খান, আবৃত্তি করবেন ডালিয়া আহমেদ। প্রধান মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগরবিরশ্মির অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায়।গ্যালারি কায়া, উত্তরাআশরাফুল হাসানের চিত্রকর্মের প্রদর্শনী ‘বেদনার্ত সময়’। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। দৃক গ্যালারি, ধানমন্ডিআলোকচিত্র প্রদর্শনী ‘ভিশনস অব এমপাওয়ারমেন্ট’। আয়োজন করেছে ব্র্যাক। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিস্পেনের শিল্পী ফ্রান্সিসকো গয়্যার নির্বাচিত এনগ্রেভিং চিত্র প্রদর্শনী। স্পেনের রয়্যাল একাডেমিয়া দ্য বেইয়াজ আর্টেজ অব সান ফার্নান্দোর সংগ্রহ থেকে আনা হয়েছে ছবিগুলো। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউভিনিতা করিমের চিত্র প্রদর্শনী ‘এক্সপ্লোর, ড্রিম, ডিসকভার’। উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ছয়টায়। অ্যাথেনা গ্যালারি, প্রগতি সরণি২৪ জন বরেণ্য চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘ড্র: টার্নিং থটস ইনটু লাইনস’। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।স্টার সিনেপ্লেক্স ঘেটুপুত্র কমলা, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। মোস্ট ওয়েলকাম, বেলা ১১টায়। দ্য ডেভিলস ডাবল, বেলা দুইটা, বিকেল সাড়ে চারটায়। টাওয়ার হাইস্ট, বেলা সোয়া ১১টা, পৌনে দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।বলাকা সিনেওয়ার্ল্ডভালোবাসার রং ও জনম জনমের প্রেম। সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।