আজ সারা দিন
ছায়ানট সংস্কৃতি-ভবন
নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে ছায়ানটের অনুষ্ঠান। বেলা ১১টায়।
ছায়ানটের শ্রোতার আসর। শিল্পী শায়লা তাসমীন ও সুস্মিতা দেবনাথ। সন্ধ্যা সাতটায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
দৃষ্টিপাতের নাটক রাজা হিমাদ্রী। নির্দেশক খন্দকার তাজমী নূর। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
নাট্যধারার নাটক গররাজি কবিরাজ। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।
সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী। আজ মোরশেদুল ইসলাম পরিচালিত ছবি চাকা। ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে, সন্ধ্যা ছয়টায়।
মুক্তিযুদ্ধ জাদুঘর, সেগুনবাগিচা
প্রামাণ্য-তথ্যচিত্র উত্তরের গেরিলার প্রদর্শনী। সকাল ১০টায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
ভারতের শিল্পী গণেশ হালুইয়ের চিত্রকলা প্রদর্শনী ‘বাস্তবের ছন্দ’। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
দৃক গ্যালারি, ধানমন্ডি
পলা রহমানের চিত্র প্রদর্শনী ‘বিফোর আই ডু’। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী। মেহেদী হাসানের ফটোগ্রাফস অব আ স্কুল টিচার ও আই অ্যাম টাইম, আবিদ হোসেইন খানের স্টেপস ও মেকানিজম। সন্ধ্যা ছয়টায়।
গ্যালারি টোয়েন্টিওয়ান
তাজউদ্দীন আহমদের ওপর তোলা ২২০টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনী। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
নিঃস্বার্থ ভালোবাসা ও নতুন সাত ভাই চম্পা। সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।