আজ সারা দিন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী। আজ হুমায়ূন আহমেদ পরিচালিত ছবি ঘেটুপুত্র কমলা। ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে, সন্ধ্যা ছয়টায়।
জাতীয় জাদুঘর, শাহবাগ
সার্ধশতজন্মবর্ষ দ্বিজেন্দ্রলাল রায়। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রধান মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান
ছন্দা চক্রবর্তীর গান। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
ভারতের শিল্পী গণেশ হালুইয়ের চিত্রকলা প্রদর্শনী ‘বাস্তবের ছন্দ’। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
দৃক গ্যালারি, ধানমন্ডি
পলা রহমানের চিত্র প্রদর্শনী ‘বিফোর আই ডু’। আজ শেষ হচ্ছে প্রদর্শনী।
গ্যালারি টোয়েন্টিওয়ান
তাজউদ্দীন আহমদের ওপর তোলা ২২০টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনী। আজ শেষ হচ্ছে প্রদর্শনী।
বলাকা সিনেওয়ার্ল্ড
নিঃস্বার্থ ভালোবাসা ও নতুন সাত ভাই চম্পা। সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।
স্টার সিনেপ্লেক্স
নিঃস্বার্থ ভালোবাসা: সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল চারটা পাঁচ ও সন্ধ্যা সাতটায়।
জুরাসিক পার্ক থ্রিডি: বেলা ১১টা, বেলা দেড়টা, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটায়।
ওয়ার্ল্ড ওয়ার জেড থ্রিডি: বেলা একটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
ডেস্পিকেবল মি ২ থ্রিডি: বেলা ১১টা, তিনটা ২০ ও বিকেল পাঁচটা ২৫ মিনিটে।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স, বিকেল সাড়ে চারটায়।
দ্য উলভেরাইন থ্রিডি: বেলা সোয়া ১১টা, পৌনে দুইটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।