আজ সারা দিন
প্রদর্শনীবাংলাদেশ শিল্পকলা একাডেমীশিল্পাচার্য জয়নুল আবেদিন স্মরণে চিত্র প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়। আজ শেষ দিন। বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিসফিউদ্দীন আহমেদের নির্বাচিত সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শ্রদ্ধার্ঘ্য: শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ’। চলবে ১৬ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশানপাঁচজন শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী ‘ফ্রিফল’। আজ শেষ দিন। চারুকলা অনুষদ, শাহবাগশিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী। আয়োজন করেছে পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকাআবদুর রবের প্রদর্শনী ‘হেরিটেজ অ্যান্ড প্যানোর্যামিক বিউটি অব বাংলাদেশ’। ১৪ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।নাটক, গানবাংলাদেশ শিল্পকলা একাডেমী পুতুলনাচ উৎসব। সন্ধ্যা সাতটায়, জাতীয় নাট্যশালায়। থিয়েটারের আর্ট ইউনিটের নাটক শেষের কবিতা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। বাদল রহমান স্মরণে অনুষ্ঠান। আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। চলচ্চিত্র প্রদর্শনী— বিকেল চারটায় এমিলের গোয়েন্দা বাহিনী, সন্ধ্যা সাতটায় প্রামাণ্য চলচ্চিত্র পথিকৃৎ। সন্ধ্যা ছয়টায় আলোচনা। সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে।চলচ্চিত্রস্টার সিনেপ্লেক্স স্পিড, বেলা একটা ২০, চারটা ১০ ও সাতটায়। ও আমার দেশের মাটি, সকাল ১০টা ৫০ মিনিটে। সুপার এইট, বেলা সোয়া ১১টা, দুইটা, সাড়ে চারটা ও পৌনে সাতটায়। রাইজ অব দ্য প্ল্যানেট অব দি এপস, বেলা ১১টা, একটা ৫, তিনটা ১০, পাঁচটা ২০ ও সাড়ে সাতটায়।মধুমিতাসন্তানের মতো সন্তান। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ডআত্মগোপন এবং স্পিড। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।