আজ সারা দিন
প্রদর্শনীবেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিসফিউদ্দীন আহমেদের নির্বাচিত সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শ্রদ্ধার্ঘ্য: শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ’। চলবে ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। গ্যালারি কায়া, উত্তরাসোহাগ পারভেজের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘বিউটিফুল বাংলাদেশ’। চলবে ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা।নাটকবাংলাদেশ শিল্পকলা একাডেমী নাগরিক নাট্যসম্প্রদায়ের নাটক রক্তকরবী। নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। জাতীয় নাট্যশালার মূল হলে, সন্ধ্যা সাতটায়। প্রাচ্যনাট স্কুলের নাটক রক্তকল্যাণ। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। থিয়েটার স্কুল প্রাক্তনীর নাটক ওয়েটিং ফর গোডো। নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। স্টুডিও হলে, সন্ধ্যা সাতটায়। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীরবীন্দ্র-নাট্যোৎসব। যৌথভাবে আয়োজন করেছে আইটিআই ঢাকা কেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।চলচ্চিত্রমুসলিম হল, চট্টগ্রামক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার সাহায্যার্থে চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজন করেছে বুড্ডিস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল গ্রুপ। বেলা ১১টা জিন্দেগি না মিলেগি দোবারা, বেলা তিনটায় থ্রি ইডিয়টস, সন্ধ্যা সাতটায় আমার বন্ধু রাশেদ।