আজ সারা দিন
প্রদর্শনীবেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিসফিউদ্দীন আহমেদের নির্বাচিত সৃষ্টিসমগ্র নিয়ে প্রদর্শনী ‘শ্রদ্ধার্ঘ্য: শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ’। চলবে ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। গ্যালারি কায়া, উত্তরাসোহাগ পারভেজের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী ‘বিউটিফুল বাংলাদেশ’। চলবে ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা।অ্যাথেনা গ্যালারি, উত্তর বাড্ডা৬৭ জন বিশিষ্ট শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিপাপা নূরুন্নাহার ও এলহাম হকের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘পেইন্টিং অ্যান্ড প্যাশনস’। চলবে ২৪ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। নাটক, গানছায়ানট সংস্কৃতি-ভবনসুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে ছায়ানটের অনুষ্ঠান। থাকছে গান আর নাচ। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়। নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়মঞ্চকথা নাট্য সংঘের নাটক বিহঙ্গ মহারাজা। মনোজ মিত্রের ‘কাল বিহঙ্গ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন মোস্তফা শরীফ। সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীবিশ্ব সংগীত দিবস উদ্যাপন। আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও ফরাসি দূতাবাস। ব্যান্ড শো। জাতীয় নাট্যশালার মূল হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। চলচ্চিত্রস্টার সিনেপ্লেক্স স্পিড, সকাল ১০টা ৫০, বিকেল চারটা ১০ ও সাতটায়। ও আমার দেশের মাটি, বেলা একটা ৩৫ মিনিটে। সুপার এইট, বেলা সোয়া ১১টায়, দুইটা, সাড়ে চারটা ও পৌনে সাতটায়। রাইজ অব দ্য প্ল্যানেট অব দি এপস, বেলা ১১টা, একটা ৫, তিনটা ১০, পাঁচটা ২০ ও সাড়ে সাতটায়।বলাকা সিনেওয়ার্ল্ডমানিক রতন দুই ভাই এবং স্পিড। দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।