আজ সারাদিন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
l প্রাচ্যনাটের নাটক বনমানুষ। লিখেছেন ইউজিন ও’নীল, নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।
l পুবের থিয়েটারের নাটক বাঘাল। লিখেছেন মাসুম রেজা, নির্দেশনা দিয়েছেন শামসুল আলম বকুল। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান
নজরুলসংগীত। শিল্পী সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
ভাবসংগীত। আয়োজন করেছে ভাবনগর ফাউন্ডেশন। লা গ্যালারিতে, সন্ধ্যা ছয়টায়।
কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগ
স্বরবৃত্তের আবৃত্তির অনুষ্ঠান ‘সঙ্গে রবীন্দ্রনাথ’। শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ
রোকেয়া সুলতানার প্রদর্শনী ‘ফাটা মরগানা’। চলবে ১১ জুন পর্যন্ত।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
আজমীর হোসেনের চিত্রকলা প্রদর্শনী ‘অনুসৃতি’। চলবে ২০ মে পর্যন্ত।
গ্যালারি চিত্রক, ধানমন্ডি
নাজমুল হক বাপ্পীর চিত্র প্রদর্শনী ‘দ্য ওরিয়েন্টাল লাইফ’। চলবে ২৭ মে পর্যন্ত।
ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি
বিপ্লব গোস্বামীর চিত্র প্রদর্শনী। চলবে ২৬ মে পর্যন্ত।
সাজু আর্ট গ্যালারি, গুলশান
৮০ জন শিল্পীর ১১৩টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে ২০ মে পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
জটিল প্রেম ও মোস্ট ওয়েলকাম। সকাল ১০টা ৩০, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।