আজ সারাদিন
ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডি
নজরুল উৎসব। গান, পাঠ, আবৃত্তি ও নৃত্য। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
l নজরুলজয়ন্তী উদ্যাপন। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।
l নর্দান স্টুডিও থিয়েটার উৎসব। আজ বাঙলা থিয়েটারের নাটক চে’র সাইকেল। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।
নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়
নাট্যকলা বিভাগের নাটক বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন আহমেদুল কবির। সন্ধ্যা সাতটায়।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান
নজরুলসংগীত। শিল্পী ইয়াকুব আলী খান। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
ফেরদৌসী প্রিয়ভাষিণী ও কারু তিতাসের ভাস্কর্য ও চারুকলা প্রদর্শনী ‘রৌদ্র ছায়া’। চলবে ৪ জুন পর্যন্ত।
গ্যালারি কসমস, মহাখালী
আফরোজা জামিল, বিপাশা হায়াত, মাকসুদা ইকবাল, মোহাম্মদ ইকবাল, রেবেকা সুলতানা ও পীযূষ কান্তির যৌথ চিত্র প্রদর্শনী ‘পিস’। চলবে ২ জুন পর্যন্ত।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ
রোকেয়া সুলতানার প্রদর্শনী ‘ফাটা মরগানা’। চলবে ১১ জুন পর্যন্ত।
গ্যালারি চিত্রক, ধানমন্ডি
নাজমুল হক বাপ্পীর চিত্র প্রদর্শনী ‘দ্য ওরিয়েন্টাল লাইফ’। চলবে ২৭ মে পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
এই তো ভালোবাসা ও মোস্ট ওয়েলকাম। সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।