আজ সারাদিন
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
নজরুলসংগীতের অ্যালবাম বেণুকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। শিল্পী খায়রুল আনাম শাকিল। এরপর হবে তাঁর একক গানের অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায়।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান
রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। শিল্পী সাজেদ আকবর ও সালমা আকবর। সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডি
ছায়ানটের শ্রোতার আসর। আজকের শিল্পী মানস কুমার দাস, নাসরীন জাহান ও অভিজিৎ কুন্ডু। সন্ধ্যা সাতটায়।
কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগ
রবিঠাকুরের অজর কবিতা অবিনাশী গান। গান গাইবেন মকবুল হোসেন, আবৃত্তি করবেন রবিশঙ্কর মৈত্রী। সন্ধ্যা সাতটায়।
জাতীয় জাদুঘর, শাহবাগ
উৎস সংগীতসন্ধ্যা। আয়োজন করেছে উৎস বাংলাদেশ। সন্ধ্যা সাতটায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
থিয়েটারের নাটক মেরাজ ফকিরের মা। নাটকটির রচয়িতা ও নির্দেশক আবদুল্লাহ আল-মামুন। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।
ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি
মো. মাঈনুদ্দীনের ড্রয়িং প্রদর্শনী ‘নিরবধি জনস্রোত’। চলবে ১২ জুন পর্যন্ত।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ
রোকেয়া সুলতানার প্রদর্শনী ‘ফাটা মরগানা’। চলবে ১১ জুন পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
দেহরক্ষী ও টেলিভিশন। সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।