আজ সারাদিন
থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম
বাদল সাঁঝের নাটক। আজ সুখেন্দু স্মৃতি নাট্যপদক প্রদান ও তির্যক নাট্যদলের নাটক রক্তকরবী। নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। সন্ধ্যা সাতটায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
২০তম জাতীয় চারুকলা প্রদর্শনী। জাতীয় চিত্রশালায়, চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
বিটিভির শিল্পনির্দেশকদের কাজ নিয়ে প্রদর্শনী ‘সৃজনের উদ্যানে’। চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।
চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সুমনের ভাস্কর্য ‘ব্র্যান্ড কালচার’। চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।
গ্যালারি কায়া, উত্তরা
গ্লিম্পসেস। কয়েকজন প্রখ্যাত চিত্রশিল্পীর বাছাই করা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।
ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি
বীরেন সোমের ছাপচিত্র প্রদর্শনী। চলবে ২৪ জুলাই পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
পোড়ামন ও টেলিভিশন। দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।
স্টার সিনেপ্লেক্স
l ম্যান অব স্টিল, সকাল ১০টা ৫০, বেলা একটা ৪০, বিকেল চারটা ৩৫ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
l জিআইজো: রিটেলিয়েশন থ্রিডি, বেলা ১১টা, দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায়।
l আয়রনম্যান ৩ থ্রিডি, সকাল ১০টা ৫০, বেলা একটা ২৫ ও বিকেল চারটায়।
l পার্কার, বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।