আজ সিঙ্গাপুরে ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশিদের মিলনমেলা ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১১’-এর জমকালো আসর। দেশসেরা তারকারা অংশ নেবেন এই অনুষ্ঠানে। সিঙ্গাপুরের ফেরার পার্কে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে এ জমজমাট আয়োজন। অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে সিঙ্গাপুরে গেছেন চিত্রনায়ক রাজ্জাক, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা ববিতা, সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, মমতাজ, সৈয়দ আব্দুল হাদী, বারী সিদ্দিকী ও নগর বাউল জেমস। এ দলে আরও আছেন কণ্ঠশিল্পী মনির খান, রিজিয়া পারভীন, মেহরীন, চিত্রনায়িকা পূর্ণিমা, নায়ক ফেরদৌস, অভিনেতা মিশা সওদাগর, মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, আরেফিন শুভ, নাঈম, মডেল নোবেল, ইমন, মোনালিসা, জয়া আহসান, তিশা, লাক্স-চ্যানেল আই সুপারস্টার রাখি ও ভিট চ্যানেল আই টপ মডেল হাসিন এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার সামিয়া। অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের মনমাতানো পরিবেশনার সঙ্গে থাকবে আজীবন সম্মাননা প্রদানসহ ১৫টি বিভাগে পদক প্রদান। বিজ্ঞপ্তি।