আজ সুচিত্রার পারলৌকিক ক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানায়িকা সুচিত্রা সেনের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে আজ সোমবার। সুচিত্রা সেনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাসভবনে হবে এ অনুষ্ঠান। এই পারলৌকিক ক্রিয়া সম্পাদন করবেন সুচিত্রা সেনের একমাত্র কন্যা মুনমুন সেন।
বালিগঞ্জের বেদান্ত আবাসনের দুটি ফ্ল্যাট নিয়েছিলেন সুচিত্রা সেন। চতুর্থ তলার ফ্ল্যাট দুটি পাশাপাশি। এর একটিতে থাকতেন সুচিত্রা সেন এবং অন্যটিতে আছেন সুচিত্রার কন্যা মুনমুন সেন। এই ফ্ল্যাটেরই ছাদে প্যান্ডেল তৈরি করে আয়োজন করা হয়েছে পারলৌকিক ক্রিয়ার।
মহানায়িকা সুচিত্রা সেন ১৭ জানুয়ারি সকালে হূদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।