আজ সুন্দরবনকে ভোট দেবেন মনীষা কৈরালা
সুন্দরবনকে প্রাকৃতিক সৌন্দর্যের সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য আজ বুধবার ভোট দেবেন বলিউড তারকা মনীষা কৈরালা। এ উপলক্ষে আজ রাত আটটায় তেজগাঁও নভো কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করেছে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস।আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এই ভোটদান কার্যক্রম উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। এই অনুষ্ঠানে ভোট দিতে বাংলাদেশে আসছেন ইউএনএফপিএর বিশেষ দূত মনীষা কৈরালা। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। থাকবে মমতাজের গান। পাশাপাশি চলবে সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য অনলাইনে ভোট গ্রহণ।বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগের উপপ্রধান আহসান কবীর জানান, নভো কনভেনশন সেন্টারে আয়োজিত পুরো অনুষ্ঠান বৈশাখী টিভিতে সরাসরি দেখানো হবে। আয়োজনটি প্রযোজনা করবেন ইসলাম শফিক।