আজ সোমেন চন্দের জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ প্রখ্যাত মার্ক্সবাদী রাজনৈতিক কর্মী ও সাহিত্যিক সোমেন চন্দের ৯১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ৪৩ শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক, শান্তিনগরে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বজিৎ ঘোষ। এ ছাড়া আলোচনায় অংশ নেবেন নিরঞ্জন অধিকারী, মতলুব আলী, সৈয়দ আজিজুল হক, সৌমিত্র শেখর, অধ্যাপক রতন সিদ্দিকী প্রমুখ। ১৯৩৯ সালে ঢাকা প্রগতি লেখক সংঘ প্রতিষ্ঠায় সোমেন চন্দের বিশেষ অবদান ছিল। সোভিয়েত সুহূদ সমিতির উদ্যোগে ১৯৪২ সালের ৮ মার্চ ঢাকায় ফ্যাসিবাদবিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় মুসলিম লীগের কর্মীদের আক্রমণে তাঁর অকালমৃত্যু ঘটে। বিজ্ঞপ্তি।