আজ স্বপ্নদলের জাদুর প্রদীপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বখ্যাত মূকাভিনেতা ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে মূকনাট্য জাদুর প্রদীপ -এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে স্বপ্নদল। আরব্য রজনীর বিখ্যাত রূপকথা আলাদিনের আশ্চর্য প্রদীপ অবলম্বনে এই মূকনাট্যের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকটি মার্সোর স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে। মার্সেল মার্সো ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্টাসবুর্গ শহরে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ৬০ বছর তিনি মূকাভিনয় শিল্পচর্চা করে মূকাভিনয় শিল্পগুরু হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন।