আজ হাসপাতাল ছাড়বেন রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক আজ ২৯ এপ্রিল সোমবার বিকেলে বাসায় ফিরছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সম্রাট। রাজ্জাকের শারীরিক অবস্থা প্রসঙ্গে সম্রাট বলেন, ‘বাবার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। গতকাল চিকিত্সকরা স্বাস্থ্য পরীক্ষার ফলাফল দেখার পর এমনটা জানিয়েছেন।’গত বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট হওয়ায় শুক্রবার সকালে রাজ্জাককে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা একেবারেই কমে গেছে। এ কারণেই তিনি শ্বাসকষ্ট অনুভব করছেন। এদিকে রাজ্জাকের আরেক ছেলে বাপ্পারাজ জানিয়েছেন, ‘আব্বা তো নিয়মিত ধূমপান করেন, এ ধূমপানের কারণে তিনি ফুসফুসের নানা সমস্যায় ভুগছেন। কিছুদিন পরপরই তাঁকে একারণে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।’