আজ 'অতঃপর তুমি আমি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অতঃপর তুমি আমি’ নাটকের দুই অভিনয়শিল্পী নাঈম ও মম
‘অতঃপর তুমি আমি’ নাটকের দুই অভিনয়শিল্পী নাঈম ও মম

আজ চ্যানেল নাইনে প্রচারিত হবে সাপ্তাহিক নাটক ‘অতঃপর তুমি আমি’। মেহেদী হাসান মিঠুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাশেদ রাহা।

চ্যানেলটির বরাতে জানা গেছে, আজ শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে চ্যানেল নাইনের পর্দায় নাটকটি দেখতে পারবেন দর্শকরা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যাকিয়া বারী মম, এফ এস নাঈম, রুকসানা হীরা, অবিদ রেহানসহ আরও অনেকে।

নাটকের কাহিনিতে দেখা যাবে, মাইসা ও মাহিনের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। মাহিন পেশায় একজন ডাক্তার। অন্যদিকে মাইসা নাট্যাভিনেত্রী। বিয়ের পর তাঁদের পারিবারিক জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা তাঁরা কখনো চিন্তা করেনি। দেখা যায়, মাইসা সকালবেলা ঘুম থেকে উঠে শুটিংয়ে যাচ্ছে, আর তখন মাহিন হাসপাতালের ডিউটি সেরে বাসায় ফিরছে। আবার যখন মাইসা ফিরছে তখন মাহিন বাসা থেকে হাসপাতালে যাচ্ছে। এমনও হয় যে, তাঁদের টানা তিন-চারদিন পর্যন্ত দেখা হয় না। এভাবেই বছর পার হতে থাকে। এক সময় তাঁরা নিজেদের মধ্যে দূরত্ব অনুভব করে। ছোটখাটো বিষয় নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করতে শুরু করে। এক পর্যায়ে তাঁরা কেউ কাউকে সহ্য করতে পারে না। অভিমানে কথা বলা বন্ধ করে দেয়। তাঁরা আলাদাভাবে বসবাস শুরু করে এবং বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুদিন পর দু’জন দুজনের অভাব অনুভব করতে থাকে। একদিন মাইসা ও মাহিন ভুল বুঝতে পারে এবং একে অপরের জীবনে ফিরে আসে।