আজ 'ইত্যাদি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইত্যাদি’র দৃশ্য
‘ইত্যাদি’র দৃশ্য

বিটিভিতে আজ রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের পর্বটি ধারণ করা হয়েছে খুলনার রূপসা নদীর তীরে। খান জাহান আলী রূপসা সেতুকে ঘিরে তৈরি করা হয় ‘ইত্যাদি’র মঞ্চ। আজকের অনুষ্ঠানে গান গেয়েছেন খুলনার শিল্পী অবসকিউরের টিপু, ডিফরেন্ট টাচের মেজবা, অরবিটের পলাশ ও সঞ্জয় রায়। এবারের প্রতিবেদনগুলো হলো বাচ্চাদের স্কুলে যাওয়ার বিড়ম্বনা, খুলনার বটিয়াঘাটা থানার কইয়াবাজারের কমলেশ মল্লিক মেধা খাটিয়ে অক্ষমতাকে জয় করেছেন, দেশের উত্তর প্রান্তের সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারীর চেয়ারম্যান আবদুল হাই মাস্টার বিভিন্ন কাজ শুধু করিয়ে নেওয়ার পাশাপাশি নিজেও করেন। আরও থাকছে অন্য নিয়মিত পর্বগুলো। গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।