আজ ‘ইত্যাদি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হানিফ সংকেত এবার তাঁর ইত্যাদি অনুষ্ঠানটি ধারণ করেছেন বগুড়ার মহাস্থানগড়ে। এখানে গোকুল গ্রামে ইত্যাদিকে ঘিরে এক উত্সবের আমেজ তৈরি হয়। অনুষ্ঠানস্থলে বসার ব্যবস্থা ছিল হাজার পাঁচেক দর্শকের। এই ম্যাগাজিন অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, প্রায় ২৫ হাজার দর্শক প্রচণ্ড গরম উপেক্ষা করে টানা চার ঘণ্টা অনুষ্ঠানের ধারণ উপভোগ করেন। এবারের অনুষ্ঠানে রয়েছে একাধিক প্রতিবেদন। রয়েছে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া বগুড়ার এক কৃষিবিজ্ঞানীর নতুন উদ্ভাবন, ধুনটের প্রতিবন্ধী যুবক কফিলউদ্দিন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রণজিত্শ্বর গ্রামের বিত্তহীন সমাজসেবক আবেদ তেলী ও সিরাজগঞ্জের রেজাউল করিম খোকন ও শিল্পী নরেশ কুমার সূত্রধরের ওপর প্রতিবেদন।এবার অনুষ্ঠানের মূল গান গেয়েছেন এন্ড্রু কিশোর। আছে সাংস্কৃতিক দল বগুড়া ইয়ুথ কয়ারের পরিবেশনায় আঞ্চলিক উত্সবের গান। ঢাকা শহরের নানা সমস্যা নিয়ে তৈরি গানে অভিনয় করেছেন নিরব ও মোনালিসা।গোকুলমেধ মন্দিরে অর্থাত্ বেহুলার বাসরঘরের সামনে তৈরি মঞ্চে বাগ্যুদ্ধে অংশ নিয়েছেন নানি আর নাতি। মামা ফিরে এসেছেন ভাগনের কাছে। রয়েছে বিভিন্ন কৌতুক স্কিড।অনুষ্ঠানটি বিটিভিতে আজ দেখানো হবে রাত নয়টায়।