আজ ‘ইত্যাদি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিভিতে আজ রাত আটটার বাংলা সংবাদের পর দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এবারের ইত্যাদি অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মোগল স্থাপত্যের নিদর্শন সোনাকান্দা দুর্গে। আজকের অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জামদানি শাড়ি ও রূপগঞ্জ থানার নোয়াপাড়া হাটে ‘জামদানি’র ব্যতিক্রমী কেনাবেচার ওপর রয়েছে প্রতিবেদন। আজম খানের গানের আলোচিত চরিত্র সালেকা-মালেকা-ফুলবানু আর আলাল ও দুলালের বর্তমান অবস্থা নিয়ে রয়েছে একটি গান। সংগৃহীত কথায় ও কানাইলাল শীলের সুরে প্রথমে আব্বাসউদ্দীন আহমেদ এবং পরে আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন মিলন মাহমুদ। নারায়ণগঞ্জকে নিয়ে গান গেয়েছেন অভিনেত্রী দিতি। থাকছে মামা-ভাগ্নে, নানি-নাতি পর্বসহ সামাজিক নানা অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বিভিন্ন নাট্যাংশ।ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।