আজ 'ঈর্ষা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক নাট্য সম্প্রদায়ের কাব্যনাটক ঈর্ষায় প্রয়াত খালেদ খানের অভিনয় এখনো অনেক দর্শকের মনে গেঁথে আছে। এবার ঈর্ষা নাটকটি মঞ্চে এনেছে প্রাঙ্গণেমোর। নাটকের এই দলের আট নম্বর প্রযোজনাটির আজকের প্রদর্শনী নিবেদন করা হয়েছে খালেদ খানের স্মৃতির উদ্দেশে। প্রদর্শনীটি হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
সৈয়দ শামসুল হকের লেখা কাব্যনাটকটির এবার নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটিতে সংলাপ সাতটি আর চরিত্র তিনটি। সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিটের।