আজ ‘কোথায় পাবো তারে’র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজিয়া খান পরিচালিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র কোথায় পাবো তারের প্রদর্শনী হবে আজ সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত পঞ্চম মুক্তি ও মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে এখানে। উৎসব আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। কোথায় পাবো তারের কেন্দ্রীয় চরিত্র রবীন্দ্রনাথ সরকার। ফৌজিয়া খান জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় চিরতরে হারিয়ে গেছেন মানিকগঞ্জের হেলাচিয়া গ্রামের রবীন্দ্রনাথ সরকার। এ হলো বন্ধুর প্রতি বন্ধুর বিশ্বাসঘাতকতার এক নির্মম কাহিনি। রাজনীতির নামে, ধর্মের নামে, ব্যক্তিগত লোভ, লালসা ও স্বার্থ চরিতার্থ করার একটি কলঙ্কজনক নমুনা। দুঃখজনক এই ঘটনার নায়ক নিখোঁজ রবীন্দ্রনাথ সরকারের সহপাঠী-বন্ধু, তদানীন্তন শান্তি কমিটির মানিকগঞ্জ অঞ্চলের প্রধান দিদার বক্সের ছেলে পিয়ারা। তারই ষড়যন্ত্র ও যোগসাজসে হানাদার পাকিস্তানি বাহিনী অবতীর্ণ হয় এই ঘটনা সংঘটকের ভূমিকায়। পিয়ারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় রবীন্দ্রনাথ সরকারকে সেই যে ধরে নিয়ে গেছে, তারপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। প্রামাণ্যচিত্র কোথায় পাবো তারে মুক্তিযুদ্ধের সময় হারিয়ে যাওয়া সেই রবীন্দ্রনাথ সরকারকে চেনার চেষ্টা করেছে।