আজ ‘গিরগিটি’র ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সন্ধ্যায় গিরগিটি নাটকের ১০০তম প্রদর্শনী। গ্রন্থিক নাট্যগোষ্ঠীর হাসির এই নাটক সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা, অস্থিরতা দূর করে কিছু চরিত্র আমাদের জীবনে নানা রকম আনন্দ আর হাস্যকর ঘটনার জন্ম দেয়। এসব ঘটনা নিয়েই গিরগিটি মঞ্চায়িত হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাইকেল, কায়সারুল ইসলাম, দেওয়ান হুমায়ুন কবীর, ফয়সাল, খন্দকার এজাজ হাসান, শাওন, শিমু প্রমুখ।