আজ ‘চে স্মরণ’ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে আজ বিকেলে চে গুয়েভারাকে স্মরণ করবে চে সংহতি। কথা হলো চে সংহতির সমন্বয়ক মাহমুদুজ্জামান বাবুর সঙ্গে।কয়েক বছর ধরে চে গুয়েভারা স্মরণ অনুষ্ঠান করছেন আপনারা। এটা কততম আয়োজন?চে সংহতির পক্ষ থেকে প্রথম অনুষ্ঠানটি হয় ২০০৯ সালে। সেই হিসাবে এটা চতুর্থ আয়োজন। ৯ অক্টোবর চে গুয়েভারার মৃত্যুদিন।সব আয়োজনের পেছনেই কিছু কারণ থাকে। ‘চে স্মরণ’ অনুষ্ঠানটি কেন করেন আপনারা?চে গুয়েভারা ছিলেন বিপ্লবী। সমাজের শোষণ, বঞ্চনা আর নিপীড়নের বিরুদ্ধে শোষিত মানুষের পক্ষ নিয়ে তিনি বিপ্লব করেছিলেন কিউবায়। তারপর তিনি ছুটে গিয়েছিলেন লাতিন আমেরিকার আরেকটি দেশ বলিভিয়ায়। সেখানেই তাঁকে হত্যা করা হয়। আর হত্যাকাণ্ডটি ঘটে মার্কিন সাম্রাজ্যবাদের মদদে। এখনো পৃথিবীতে পুঁজিবাদের শোষণ আছে, মানুষের জীবনে দুর্দশা আছে, মুক্তির আকাঙ্ক্ষা-স্বপ্ন-প্রয়োজনীয়তা আছে। আর তাই চে গুয়েভারার মতো বিপ্লবীদের স্মরণ করার উপযোগিতাও আছে। যেকোনো অন্যায়ের প্রতিবাদের মূর্ত প্রতীক চে।আজকের অনুষ্ঠানে কোন কোন বিষয় থাকছে?অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। আলোচনা পর্ব খুব সংক্ষিপ্ত। আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, পারভেজ চৌধুরী ও শিমুল মুস্তাফা। গান করবেন বাপ্পা মজুমদার ও ব্যান্ড মৃত্তিকা। চে সংহতির পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে।