আজ ‘জাগরণের গান উৎসব’
রাজধানীর রমনা বটমূলে আজ আয়োজন করা হয়েছে ‘জাগরণের গান উৎসব’। বাংলালিংকের সহযোগিতায় জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র তৈরি করেছে গণসংগ্রামের গানের সংকলন জাগরণের গান ৪। সার্বিক ব্যবস্থাপনায় আছে স্টেপ মিডিয়া এবং সহযোগী হিসেবে আছে প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও। সংকলনটির প্রকাশনা উপলক্ষে আয়োজন করা হয়েছে এ উৎসবের।জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের পরিচালক মোস্তফা তৌহিদ খান বলেন, ‘জাগরণের গান ৪ সংকলনে ৭১টি গান রয়েছে। আগে কখনো রেকর্ড করা হয়নি, হারিয়ে যাচ্ছে, সংরক্ষণ করা প্রয়োজন—এ ধরনের গানগুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। গানগুলো গাওয়ার ক্ষেত্রে আমরা বেছে নিয়েছি মূল সুর।’তৌহিদ খান জানান, উৎসবের উদ্বোধন হবে আজ সকাল সাড়ে নয়টায়। তার আগেই শুরু হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উৎসব চলবে রাত নয়টা পর্যন্ত। মাঝে বেলা একটা থেকে তিনটা পর্যন্ত থাকবে বিরতি। উৎসবে থাকবে আলোচনা, গান, আবৃত্তি, নাটক, নৃত্যসহ নানা কিছু।