আজ 'জীবনের জয়গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-দ্য ডেইলি স্টার আয়োজিত ‘সেলিব্রেটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’-এর এবারের আসর বসছে আজ মঙ্গলবার। ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। বাংলাদেশের তরুণ প্রতিভাবান গীতিকার, নির্মাতা ও আলোকচিত্রীকে তুলে আনা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে। পাশাপাশি সম্মাননা জানানো হয় গুণীজনদেরও।
এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রগ্রাহক রেজা লতিফ, সুরস্রষ্টা আলম খান ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। সম্মাননা প্রদানের এই আয়োজনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন তাহসান, অর্ণব, ব্যান্ড চিরকুট ও জলের গান। প্রতিভাবান তরুণ গীতিকার, নির্মাতা ও আলোকচিত্রীদের তুলে আনার এই প্রতিযোগিতা নয় বছর ধরে আয়োজন করা হচ্ছে।