আজ 'তনুশ্রী পদক' দেওয়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাট্যধারার ‘সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক ২০১৪’ দেওয়া হবে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। প্রয়াত নাট্যকর্মী তনুশ্রী গায়েনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০০১ সাল থেকে প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই পদক প্রদান করে আসছে নাট্যধারা।
পদক প্রদান অনুষ্ঠান শেষে মঞ্চস্থ হবে নাট্যধারার নাটক গররাজি কবিরাজ । মলিয়েরের লেখা থেকে অনুবাদ করা নাটকটির নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার।