আজ ‘নব গানে নব প্রাণে’র ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিল ও গ্রামীণফোন আয়োজন করেছে রবীন্দ্রসংগীতের প্রতিযোগিতার অনুষ্ঠান ‘নব গানে নব প্রাণে’। সহযোগিতা করছে চ্যানেল আই। আজ প্রতিযোগিতার শেষ দিন। এরই মধ্যে বিভিন্ন ধাপে নির্বাচিত হয়েছেন সেরা ছয়জন। এই প্রতিযোগীরা হলেন—অভিক দেব, সুমাইয়া ইমাম, মোস্তাফিজুর রহমান, ললিতা বিশ্বাস, দ্বীপাঞ্জল মুখার্জি ও উহাইসিং মারমা। তাঁদের মধ্য থেকেই আজ নির্বাচিত হবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয়।প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্বে আছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আজ বিচারক হিসেবে আরও থাকবেন সাদি মহম্মদ ও পাপিয়া সারোয়ার। অতিথি বিচারক হিসেবে থাকবেন সৌমিক দত্ত।এ ছাড়া প্রতিযোগিতার বাইরেও আজ আরও গান করবেন সাদি মহম্মদ, পাপিয়া সারোয়ার ও রেনেসাঁ। উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া, পরিচালনা করেছেন রেহানা সামদানী।চ্যানেল আইতে আজ অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত নয়টা ৩৫ মিনিটে।