আজ ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর চূড়ান্ত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজল, বেলী, রাজু, কর্নিয়া, ইভা ও শামীম—একাধিক পর্ব শেষ করে এই ছয়জন আজ দাঁড়াচ্ছেন চূড়ান্ত মঞ্চে! চ্যানেল নাইনের সংগীত-প্রতিভা খোঁজার অনুষ্ঠান ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর গ্র্যান্ড ফিনালে আজ। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।ছয় প্রতিযোগীর মধ্য থেকে পাওয়া যাবে সেরা প্রতিভার নাম। অনুষ্ঠানে গান গাইবেন শীর্ষস্থানীয় ১১ প্রতিযোগী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর প্রধান বিচারক প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা; অন্য দুজন বিচারক হলেন বাপ্পা মজুমদার ও ইমন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন আঁখি আলমগীর।