আজ ‘পার্বত্য লোকজ মেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহরে আজ আয়োজন করা হয়েছে ‘কিউট-চ্যানেল আই পার্বত্য লোকজ মেলা’। যৌথভাবে আয়োজন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও চ্যানেল আই। এই আয়োজনের প্রকল্প পরিচালক আবদুর রহমান জানান, আজ বেলা ১১টায় শহরের নীলাচল পাহাড়ের চূড়ায় উদ্বোধন করা হবে এই মেলা। ৪৫ মিনিটের এ আয়োজনে থাকবে নানা কিছু। ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি গাইবেন সাবিনা ইয়াসমীন। বিকেল চারটা পাঁচ মিনিটে মেলা হবে রাজার মাঠে। এই পর্বটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিট পর্যন্ত। এই দুটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া ও খায়রুল বাশার। আর তা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।আবদুর রহমান আরও জানান, পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলায় অংশ নিচ্ছে বান্দরবানের মারমা, চাক ও বম, বিরিশিরির হাজং ও গারো, সিলেটের জৈন্তাপুরের খাসিয়া, মৌলভীবাজারের মণিপুরি, কক্সবাজারের রাখাইন, খাগড়াছড়ির ত্রিপুরা, রাঙামাটির চাকমা, তঞ্চঙ্গ্যা ও লুসাই সম্প্রদায়ের শিল্পীরা। তাঁদের নানা সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেলা প্রাঙ্গণে থাকছে বিভিন্ন সম্প্রদায়ের জীবনযাপন এবং হস্তশিল্প ও কারুশিল্পের ২৫টি স্টল।